তফসিলের পর সাতকানিয়ায় জামায়াতের অবরোধ, ভাংচুর
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা।
সোমবার রাত পৌনে ৮টা থেকে উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবির নেতাকর্মীরা মিছিল করে কেরানীহাট এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় মহাসড়কে যান চলাচল কমে যায়।”
ফাইল ছবি
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধ ও ভাংচুরের সময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়ক অবরোধ না থাকলেও ওই মহাসড়কে যানবাহন চলাচল এখনো কম।
