গাজীপুরে অজ্ঞাত তরুণী খুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এ তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার কারলসুরিচালা এলাকায় ওই তরুণীর (২১) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, কারলসুরিচাল এলাকায় একটি গজারি বনে সকালে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
প্রিন্টের সালোয়ার কামিজ পরা ওই তরুণীর গলায় ওড়না পেঁচানো ছিল। এছাড়া লাশের পাশ থেকে তিন জোড়া জুতা, একটি ভ্যানিটি ব্যাগ ও বেশ কিছু জামা-কাপড় উদ্ধার করেছে পুলিশ।
