২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজীনা এখন নানা

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা প্রথমবারের মতো নানা হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

নানা হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সোমবার দূতাবাসের ফেইসবুক পাতায় একটি ছবি তোলা হয়েছে।

ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, প্রথমবারের মতো নানা হওয়ায় মার্কিন রাষ্ট্রদূত মজীনাকে অভিনন্দন।

রাষ্ট্রদূত মজীনার মেয়ে এ্যানির ঘরের সদ্যোজাত এই শিশুটির নাম রাখা হয়েছে মিরা গ্রেস।

গত অগাস্টে বিএসএমএমইউতে এক অনুষ্ঠানে মজীনা জানিয়েছিলেন, তিনি শিগগিরই নানা হতে যাচ্ছেন।