২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্তগোলায় কয়েল কারখানায় আগুন

পুরান ঢাকার পোস্তগোলায় মশাল কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 07:20 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সোমবার সকাল ৬টায় ‘শিউলী কেমিকেল’ নামের ওই কারখানায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার যন্ত্রপাতি ‘অতিরিক্ত গরম হয়ে’ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।

শাহজাদী সুলতানা জানান, এ ঘটনায় কেউ আহত হননি। তবে আগুনে কারাখানার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।