২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদক ব্যবসায়ী’ আটক, ৩ পুলিশ প্রত্যাহার

মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে নড়াইলের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিন বলেন, সকাল ৭টার দিকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লিটন শেখ (৩৫) নামের স্থানীয় এক যুবককে আটক করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী ৭৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এরপর নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবু ফেরদৌস মিলন অভিযোগ করেন, নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. সুজন, কনস্টেবল লালন এবং পুলিশের গাড়ি চালক বিজন এ ঘটনার সঙ্গে জড়িত আছেন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মদ ভূঞা তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় মাদক আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।