মাদারীপুরে ট্রাক-টেম্পু সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি টেম্পুর তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হন দুজন।
নিহতরা হলেন পশ্চিম রাজৈরের নাজমুল (২৫) ও একই এলাকার টেম্পু চালক জামাল শেখ (২৬) এবং মোল্লাকান্দির আক্তার (২৫)।
রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রাকটি বিপরীতমুখী টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
