২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুদলের সংর্ঘষ, নিহত ১

কুষ্টিয়া সদরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার গভীর রাতে দহকুলা বাজারের কাছে এ সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৩৮) গুরুতর আহত হন। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার দুলাল (৪২), লতিফ (৪০), মিজা (৩৮), মনোয়ার (৩৫), রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন (২৮)। বাকিদের নাম জানা যায়নি।

এদের মধ্যে আমেনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে বলে তার বড়ভাই নিজাম উদ্দিন জানিয়েছেন, বলেন ওসি।

আবদালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে দুলাল-মিজা ও লতিফ-মনোয়ার গ্রুপের মধ্যে শনিবার রাতে এই সংর্ঘষ হয়।