যশোরে অপহৃত স্কুলছাত্র খুন
যশোরে অপহরণের তিনদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামে রিয়াজুল ইসলাম মিরাজের (১১) লাশ পাওয়া যায়।
মিরাজ ঝিকরগাছা উপজেলার লাউজান গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে।
মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করছেন স্বজনরা।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে লাউজান গ্রাম থেকে মিরাজকে অপহরণ করা হয়। সন্ধ্যায় গ্রামের একটি খালের পাশে তার লাশ পাওয়া যায়।
ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, অপহরণের পর বৃহস্পতিবার তার বাবার মোবাইল ফোনে কল করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। ওইদিনই মিজানুর রহমান ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রি করেন।
মিরাজকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বরে ধারণা করছে পুলিশ।
