গাজীপুরে ভবন থেকে পড়ে নারী কর্মীর মৃত্যু
গাজীপুর নগরীর দাক্ষিণ খানে একটি টিভি কারখানার ছয় তলার ছাদ থেকে পড়ে এক নারী কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনায় মৃত মাসুমা আক্তার (১৮) মাই ওয়ান টিভি কারখানায় টেলিভিশন এসেম্বলার পদে চাকরি করতেন। তিনি ঢাকার মধুবাগ এলাকার মাহতাব শেখের মেয়ে।
মাসুমার সহকর্মীরা জানান, ভবনটি থেকে লাফিয়ে পড়ে মাসুমা আত্মহত্যা করেছেন।
মাসুমার সহকর্মী ফাহিমা সুলতানা জানান, সহকর্মীরা কারখানার ৬ তলায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় কারখানার ছাদ থেকে মাসুমা নিচে লাফিয়ে পড়েন।
গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমা সুলতানা আরো জানান, এক যুবকের সঙ্গে মাসুমার প্রেমের সম্পর্ক ছিল। দুয়েকদিন ধরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া চলছিল।
এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগে মেয়েটির মৃত্যু হয়েছে।
মাই ওয়ান টিভির প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমান জানান, ১ নভেম্বর ঢাকার মিরপুর ইউসেপ স্কুল থেকে ট্রেড কোর্স পাশ করে এ কারখানায় চাকরিতে যোগ দেন মাসুমা।
