২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে জামায়াতকর্মী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর এক কর্মী খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 09:54 AM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শনিবার ভোররাতে উপজেলার শায়েরখালী ইউনিয়নের সমিতির হাটে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত জসিম উদ্দিনের (৩০) বাড়ি ওই ইউনিয়নে। তিনি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফেরেন বলে স্থানীয়রা জানিয়েছে।

জসিমউদ্দিনকে কারা হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে না পারলেও জামায়াত নেতা এজন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে সমিতির হাট বাজার থেকে জসিমের লাশ উদ্ধার করা হয়।

জসিমের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম রাতে সাইকেলযোগে শায়েরখালী থেকে দুমখালী যাওয়ার পথে হামলার মুখে পড়েন।