২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ওমরাহ পালন শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মধ্যরাতে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

সুমন মাহবুব

মদিনা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 09:31 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার রাতে সৌদি আরব যান। ওমরাহ পালনের পর তিনি মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় যান।

মদিনা থেকেই বিমানে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও সাংসদ দীপু মনি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বিকালে রওনা হওয়ার আগে দুপুরে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

আগের দিন এশার নামাজের পর মহানবী (স.)এর রওজা জান্নাতুল বাকিতে দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।

মদিনায় হিলটন হোটেলে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পথে নিরাপত্তার মধ্যেও আরব নারীসহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার সকালে মক্কায় পৌঁছানোর পর দুপুরে ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী।