২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমূলতলায় এ দুর্ঘটনায় হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহত যুবককে (৩২) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে দুই আরোহী নিয়ে মোটরসাইকেলটি সিআরপিরর দিকে মোড় ঘোরার সময় দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই এক আরোহীর (২৫) মৃত্যু হয়।

বাসটি ট্রাফিক পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।