২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কৃষক সমিতির জাতীয় সম্মেলন শুরু

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বাংলাদেশ কৃষক সমিতির দুইদিন ব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 01:13 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে দ্বাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষক নেতা আব্দুল মালিক ও সংগঠনের সভাপতি মোর্শেদ আলী।

জেলা উদীচীর শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিকালে অম্বিকা ময়দানে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

এ সময় তিনি বলেন, স্বধীনতার ৪২ বছরেও এই দেশের কৃষকদের কাঙ্খিত মুক্তি আসেনি। কৃষকরা তাদের অধিকার আদায়ের সংগ্রামে আরো সক্রিয় হলেই কেবল সেই মুক্তি আসবে।

উদ্বোধনী বক্তব্যে আব্দুল মালিক বলেন, স্বাধীন দেশে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। প্রতিদিন তারা নিগৃহীত হচ্ছে। এই নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি পেতে কৃষক সমাজকে সংগঠিত হয়ে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক জাহিদ খান, ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, আতউর রহমান, রফিকুজ্জামান লায়েক, সুধীন সরকারসহ অন্যান্যরা।