২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালনে গেলেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 12:17 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত ১২টায় বিমানের নিয়মিত একটি ফ্লাইটে রওনা হন শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী শুক্রবার ভোরে জেদ্দায় নামবেন। এরপর তিনি মক্কায় যাবেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

মক্কায় পৌঁছে প্রথমে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি জুমার নামাজ আদায় করে মদিনায় যাবেন। সেখানে হজরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন তিনি।

ওমরাহ পালন শেষে শনিবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।