২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে শনিবার পাবনায় হরতাল

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে শনিবার পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিমুল বিশ্বাসের জামিন না দেয়ায় সন্ধ্যায় জেলা বিএনপির জরুরি সভায় শনিবার হরতালের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

নির্দলীয় সরকারের অধীনে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর বিএনপির আরো চার নেতার সঙ্গে শিমুল বিশ্বাসকেও আটক করা হয়।

পরদিন আদালতে হাজির করে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।