২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিকুলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে সীমানা পার হয়ে ভারতে যাওয়ার পর নিহত মেহেরপুরের এক যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

নিহত শফিকুল ইসলাম (২৮) সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী বিশ্বাস পাড়ার বাবু মিয়ার ছেলে।

বিএসএফ তার মৃত্যুর কারণ জানাতে না পারলেও পরিবারের অভিযোগ, তাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার উপজেলার রুদ্রনগর সীমান্তের ১৩৩ নম্বর মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তার লাশ ফেরত দেয়া হয়।

৩২ ব্যাটেলিয়নের কাথুলী ক্যাম্পের সুবেদার ফজলুল হক বলেন, “শরিফুলকে কেন ও কারা হত্যা করেছে তা জানাতে পারেনি বিএসএফ।”

নিহতের বাবা বাবু জানান, ২০ দিন আগে ভারতের মরুটিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে যায় শরিফুল। তিনদিন আগে তার বাড়ি ফেরার কথা ছিল।

“ওই দিনই ভারতে অবস্থানরত স্বজনরা জানায়, বাংলাদেশে ফেরার পথে ভারতের দুর্বৃত্তরা রাতে তাকে পিটিয়ে হত্যা করেছে।”

পরে শরিফুলের লাশ ভারতের নদীয়া জেলার মরুটিয়া পুলিশ উদ্ধার করে নিয়ে যায় বলে তার স্বজনরা তাকে জানান।