ফতুল্লায় কভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরে কভার্ডভ্যান চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে কাশীপুর এলাকায় এই দুর্ঘটনায় নিহত শাহ্ আলম (২৪) ওই এলাকার আব্দুর রবের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, রাত ৮টার দিকে কাশীপুর ফকিরবাড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে রাস্তা পার হওয়ার সময় শাহ আলমকে মুন্সীগঞ্জগামী একটি কভার্ড ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
