দাগনভূঁঞায় মাটিচাপায় ইটভাটা শ্রমিকের মৃত্যু
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় একটি ইটের ভাটায় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে রামানন্দপুর গ্রামে এ দুর্ঘটনায় মৃত নুর মোহাম্মদ (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, দুপুরে ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারিং কোম্পানী নামের ওই ইটের ভাটায় কাজ করছিলেন।
এ সময় উঁচু মাটির ঢিবি থেকে বড় একখণ্ড মাটি তার উপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন।
দাগনভুঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটভাটার মালিক মো. আবু ইউসুফ ওরফে স্বপন জানান, নিহত নুর মোহাম্মদ ১০দিন আগে শ্রমিক হিসেবে তাদের ইটভাটায় কাজ শুরু করেছিলেন।
