বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাভোগ করতে হবে।
মঙ্গলবার বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডিত বাবুল হোসেন ওরফে বাবু পলাতক রয়েছেন। তিনি নগরীর ৩০নং ওয়ার্ডের কলাডেমা এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১২ সালের ২৮মে রাতে নগরীর ইছাকাঠি এলাকার একটি বাগান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাগানের একটি স্থান থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় করা মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
