চট্টগ্রামের পথে বুধবারের পরিবহন ধর্মঘট স্থগিত
প্রশাসনের সাথে বৈঠকের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবারের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্তাদের সাথে বৈঠকের পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
তবে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়কে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত বৈঠকে হয়নি বলে জানিয়েছেন তারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে অব্যাহত ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গত সোমবার এই ধর্মঘটের ডাক দেয় ঐক্য পরিষদ।
ফাইল ছবি
তবে বৃহস্পতিবারের ধর্মঘট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্র ঘোষিত জাতীয় কর্মসূচি হওয়ায় সে বিষয়ে ঐক্য পরিষদ কোন সিদ্ধান্ত দিতে পারে না বলে উল্লেখ করেন তিনি।
পরিবহন মালিক-শ্রমিকদের শর্ত তিনটি হলো- সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় স্থপিত ওজন স্কেল সংস্কার অথবা সাময়িক বন্ধ রাখা, মহাসড়কে চারলেন করার প্রকল্পের কারণে সৃষ্ট যানজটের নিরসন এবং আগামীতে যাতে মহাসড়কে কোনো ধরণের নাশকতা না ঘটে- সে ব্যবস্থা করা।
বৈঠকের পর জেলা প্রশাসক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “শর্তের বেড়াজালে যেতে চাই না। তারা যেসব বিষয় বলছেন সেগুলো যৌক্তিক। যতো দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।
কফিল উদ্দিন আহম্মেদ ছাড়াও শ্রমিকনেতা মৃণাল চৌধুরী, আবদুল মান্নান, অলি আহম্মদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, জেলার পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক বৈঠকে উপস্থিত ছিলেন।
