২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এক ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার আতাইকুলায় একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

আতাইকুলা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার সকালে গনেশপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানান ওসি।

তিনি বলেন, এলাকাবাসী সকালে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।