২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আটক ১

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে বরিশালে সংগঠনটির মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার বিকালে নগরীর সদর রোডের এ ঘটনায় পারভেজ নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমে বলেন, জেলা ও মহানগর ছাত্রদলের মিছিলটি সদর রোডের ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে পুলিশ পিছন থেকে হঠাৎ লাঠিপেটা ও গুলিবর্ষণ করে।

এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের লাঠিপেটায় তাদের ১০ নেতাকর্মী আহত হন বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার  মাহমুদ হাসান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিএনপির কালো পতাকা মিছিলের পর হঠাৎ আরেকটি মিছিল বের করে যানবাহনে ভাংচুর শুরু ছাত্রদল ।

এ সময় পুলিশ জনগণের যানমাল রক্ষার্থে লাঠিপেটা করলে তারা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের আট রাউন্ড গুলি ছুড়লে তারা পিছু হটে বলে জানান পুলিশের এই সহকারী কমিশনার।