২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে কুপিয়ে যুবক খুন

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার বিকালে কয়া গ্রামে এ হামলায় নিহত শরীফ উদ্দীন (৩০) ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এ সময় শরীফের ভাই আতাবারি (৩২) এবং একই গ্রামের বারী মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৫) গুরুতর আহত হন।

জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, জোরে করিমন চালাতে নিষেধ করায় দুদিন আগে শরীফউদ্দীনের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবক ও চালকের কথা কাটাকাটি হয়।

এর জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফউদ্দীনকে ঘটনাস্থলে হত্যা করা হয়।