সাধারণ বীমার এমডির চুক্তির মেয়াদ বৃদ্ধি
সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১৫ নভেম্বর অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের বাড়ানো হয়েছে।
আলাদা আদেশে কর্নেল আসাদুজ্জামানকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঞাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
