‘তারেককে দণ্ডাদেশ দিতে তড়িঘড়ি’
রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় তারেক রহমানের বিরুদ্ধে তড়িঘড়ি করে দণ্ডাদেশ দিতে অপতৎপরতার অভিযোগ তুলেছেন কয়েকজন সাংবাদিক।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় হয়রানি এবং তড়িঘড়ি করে করে দণ্ডাদেশ প্রদানের অপতৎপরতায় আমরা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।
‘জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষ এ নেতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক দণ্ডাদেশ দেয়ার চক্রান্ত চলমান রাজনৈতিক সংকটকে আরো ঘণীভূত করবে।’
বিৃবতিতে বলা হয়, এতে স্বাক্ষর করেছেন সাংবাদিক শফিক রেহমান, আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, অধ্যাপক আবদুল গফুর, কবি আল মুজাহিদী, রেজোয়ান সিদ্দিকী, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এরশাদ মজুমদার, কবি আবদুল হাই শিকদার, আবু সালেহ, আবদুল বাতেন, কবি মাহমুদ শফিক, মোহাম্মদ কামরুজ্জামান,মোস্তফা কামাল মজুমদার, গোলাম মহিউদ্দিন খান, নুরুল হুদা, মুন্সি আবদুল মান্নান, মনিরুল আলম, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, আবদুস শহিদ, সৈয়দ মেজবাহ উদ্দিন, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, এম. আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, ইলিয়াস খান, নুরুদ্দিন আহমেদ, বশীর আহমদ।
এছাড়াও এ কে এম মহসীন, মীর আহাম্মেদ মীরু, সরদার ফরিদ আহমদ, বাকের হোসোইন, হাসান হাফিজ, ড. আবদুল হাই সিদ্দিক, কাজী রওনাক হোসেন, কাদের গণি চৌধুরী, মিজানুর রহমান ভুঁইয়া, খন্দকার হাসনাত করিম পিন্টু, আমিনুর রহমান সরকার, জাহেদ চৌধুরী, মাসুমুর রহমান খলিলী, আনোয়ার আলদীন, মুশফিকুল ফজল আনসারির নাম ওই বিবৃতিতে ছিল।
