চবিতে ছিনতাইয়ের কবলে ২ ভর্তিচ্ছু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার প্রথম দিনে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করার সময় চবি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌমেন দত্তকে আটক করা হয়।
এছাড়া শামসুল হুদা নামে আরেক ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
