২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ আটক ২

নাটোরে পৃথক দুটি স্থান থেকে  আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

র‌্যাবে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ১২০ রাউন্ড গুলিসহ লাকি খাতুনকে (৩৫) আটক করা হয়।

এর আগে দুপুরের দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বাজার থেকে একটি পাইপগানসহ নাজিম উদ্দিনকে আটক করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা বলেন, জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা সদর উপজেলার চাঁনপুর মোড়ে রাজশাহী থেকে পাবনাগামী একটি বাসে তল্লাশির সময় লাকির কাছে অস্ত্রগুলো পায়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

লাকি পাবনার ঈশ্বরদী উপজেলার স্টেশন মুলাডুলি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, মাদক উদ্ধারের নিয়মিত তল্লাশি করতে গিয়ে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান, দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বাজারের একটি ওয়ার্কশপ থেকে একটি পাইপগান তৈরির সময় নাজিমকে আটক করেন তারা। সে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের টিটিমাঝগাঁ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

তাকে অস্ত্রসহ বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।