চবির ভর্তি পরীক্ষা শনিবার থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ‘ঘ’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা শুরু হবে।
এই ইউনিটে এ বছর ২৮ হাজার দুইশ’ ৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
চবি ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঠিক করা হয়েছে।
তিনি আরো জানান, এবারের প্রতিটি ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। এক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর প্রাপ্ত নম্বর থেকে বাদ দেয়া হবে।
