সীতাকুণ্ডে অস্ত্রসহ ১০ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধ্যম মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান।
তিনি জানান, অভিযানে একটি পিস্তল, দুটি ছুরি, তিনটি হাতবোমা, এক কিলোগ্রাম বারুদ ও তিন লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা সবাই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে জড়িত বলেও জানান ওসি।
বদিউজ্জামান বলেন, “বিভিন্ন সময়ে মহাসড়কে অবরোধ-ভাংচুর ও নাশকতার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
