চকবাজারে কুপিয়ে শ্রমিক হত্যা
রাজধানীর চকবাজারে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মনির হোসেন সরদার (২২) ইসলামবাগের একটি পলিথিন কারখানায় কাজ করত।
মনির শরিয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মেহের আলীর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।
তার চাচা রুবেল সরদার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় ইসলামবাগের চুনঘাট এলাকায় মনিরকে এলোপাতাড়ি কুপিযে রক্তাক্ত করে দুর্বৃত্তরা।
বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুসের সঙ্গে পূর্ব বিরোধ থাকায় মনির হত্যাকাণ্ডে তার হাত থাকতে পারে বলে রুবেলের সন্দেহ।
এবিষয়ে চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল হত্যাকাণ্ডের বিষয়ে থানায় কারো বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করেননি।
হত্যাকাণ্ডের কারণ জানতে চেষ্টা চলছে বলে জানান ওসি আজিজুল।
