চাঁদপুরে টেম্পো-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চাঁদপুরের হাজীগঞ্জে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাখা রানির (৫৫) বাড়ি শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নে।
এসআই মান্নান জানান, মেয়ে বাসন্তীকে নিয়ে অটোরিকশায় করে মতলবে যাচ্ছিলেন বিশাখা। পথে একটি টেম্পোর সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান বিশাখা।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে মান্নান জানান।
