২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নগর বিএনপি সভাপতি আটক

নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের টানবাজার এলাকায় সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।

এদিকে জাহাঙ্গীরকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।

তিনি অবিলম্বে জাহাঙ্গীরের মুক্তি দাবি করেন।