নওগাঁয় হাতবোমা উদ্ধার
নওগাঁর রানীনগর উপজেলা থেকে পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল জলিলের (৩২) বাড়ি থেকে ৬টি পেট্রোল বোমা ও ৩টি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রানীনগর থানার ওসি আব্দুল্লা আল মাসুদ চৌধুরী
আব্দুল জলিল ওই গ্রামের মৃত জহির শেখের ছেলে।
এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে রানীনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
