২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা ৫-৯ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হবে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার দুপুরে ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক এন্তাজুলু হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

এর আগে ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে স্থগিত করা হয়।

বিস্তারিত সময়সূচি পত্রিকার বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।