২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যাংকে ভাংচুরের ঘটনায় মামলা

বুধবার অজ্ঞাত পরিচয় ২৭ জনকে আসামি করে ওই শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম মামলাটি দায়ের করেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বলেন, ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিরাজুল ইসলাম জানান, ১৮ দলের ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে ব্যাংকে স্বাভাবিক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম চলছিল।

সকাল সাড়ে ১০টার দিকে ৮/৯ জন যুবক ব্যাংকে ঢুকে লেনদেনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ করতে বলে।

এতে অসম্মতি জানালে তারা চেয়ার দিয়ে ব্যাংকের টাকা আদান প্রদান ক্যাশ কাউন্টারের গ্লাস ভাংচুর করে দ্রুত সটকে পড়ে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দলীয় জোট ৮৪ ঘণ্টার হরতাল ডাকে রোববার থেকে, যা শেষ হয় বুধবার সন্ধ্যায়।