২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে যুবকের গলাকাটা লাশ

রাজধানীর শ্যামপুরের ধোলাইরপাড় এলাকায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

নিহতের নাম মো. আল আমিন(২২)। তিনি পরিবহন শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শ্যামপুর থানার উপ পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম ধোলাইরপাড়ের একটি একতলা ভবনের ছাদের পানির ট্যাঙ্কের নিচের খালি জায়গায় আল আমিনের লাশ পাওয়া যায়।

আল আমিনের গলার শ্বাসনালী কেটে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে জানান তিনি।

আল আমিন মীর হাজিরবাগে তার নানা-নানির সঙ্গে থাকতেন। মঙ্গলবার দুপুরে কয়েকজন যুবক ডেকে নেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।