যুবদলের যুক্তরাজ্য কমিটি বাতিল
বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব এই কমিটি বিলুপ্ত করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থানের মধ্যেই যুবদলের এই কমিটি বাতিল হল।
