২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার

চট্টগ্রামে অপহৃত এক শিশুকে উদ্ধার ও এক ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 08:13 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বন্দর নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে সোমবার রাত ১২টার দিকে পটিয়া থানা পুলিশ অপহৃত হৃদয় চৌধুরীকে (১০) উদ্ধার করে।

সেই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে নিজাম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি, পটিয়া সার্কেল) শামীম হোসেন।

গ্রেপ্তার নিজাম পশ্চিম পটিয়া কলেজ বাজার এলাকার বাসিন্দা মো. আজিজের ছেলে।

হৃদয় পটিয়া উপজেলার কেলিশহর গ্রামে তার নানা বাড়িতে থাকে।

এএসপি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদয়ের নানার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের প্রতিবেশী কার্তিক নামে এক যুবক ও নিজাম মোটর সাইকেলে করে শিশুটিকে নগরীতে নিয়ে এসে একটি দোকানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। 

পশ্চিম মাদার বাড়ি এলাকায় একটি দোকান থেকে হৃদয়কে উদ্ধার ও নিজামকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, অপহরণকাণেণ্ডের ‘হোতা’ কার্তিককে গ্রেপ্তারের অভিযান চলছে।