কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
কক্সবাজার সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা আবছার জামান (১৮)। আবছার উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার আবদুর রহিমের ছেলে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আবছারের বড়ভাই ছৈয়দ আকবর বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সোমবার রাতে কথা কাটা-কাটির জের ধরে একই এলাকার কয়েকজন তার ভাইকে ছুরিকাঘাত করে। আহত আবছারকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে দুপক্ষের মধ্যেই আহত রয়েছে। এতে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
