২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় নতুন ডিসি

চার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 12:40 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

এছাড়া আরো দুই জেলা প্রশাসককে বদলি করে সোমবার রাতে আলাদা  আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নোয়াখালীর ডিসি মো. সোহেল ইমাম খানকে বাংলাদেশে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, নীলফামারী ডিসি এস এম মাহফুজুল হককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।

মুন্সীগঞ্জের ডিসি মো. সাইফুল হাসান বাদলকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক করা হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. দেলোয়ার হায়দারকে নৌ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ভোলার ডিসি মোস্তাফিজুর রহমানকে নোয়াখালী এবং লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনকে পদোন্নতি দিয়ে ভোলার জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর পরিচালক মোহাম্মদ মোহসিন চৌধুরীকে জামালপুর,মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সেলিম রেজাকে নীলফামারী এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিনকে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।