২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার বাস বন্ধ, গণপরিবহন চলছে

বিরোধীদলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন সকাল থেকেই ঢাকার রাজপথে আগের হরতালের তুলনায় বেশি গণপরিবহন চলতে দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সকালে এই হরতালের শুরুতে নগরীর বিভিন্ন মোড়ে অফিসগামী মানুষদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সব সড়কেই হিউম্যান হলার, অটোরিকশা ও রিকশা চলেছে। সকালে বাস ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেলেও বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এ ধরনের গাড়ির সংখ্যা। 

ঢাকার গাবতলী বাস টার্মিনালের কয়েকটি কাউন্টার থেকে জানানো হয়, যাত্রীসংখ্যা কিছুটা বাড়লেই বিরতি দিয়ে ঢাকার আশপাশের কয়েকটি গন্তব্যের বাসগুলো ছাড়া হচ্ছে। সংখ্যায় কম হলেও গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচাগামী কয়েকটি বাস চলাচল করছে।

তবে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। 

হরতালে রাজধানীতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ দোকানপাট খোলা। তবে দিনের প্রথম ভাগে দোকান পাটে ক্রেতা ছিল কম।

অন্যান্য হরতালের মতোই রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও র‌্যাব।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বিএনপি-জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের এই হরতাল।