২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 12:30 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আব্দুল কাইউম (৭) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার কামরুজ্জামানের ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো সে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক কাইউমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে জানান সি।