বেনাপোলে নারী ও শিশুসহ ৩১ জন আটক
‘ভারতে পাচারের’ সময় নারী ও শিশুসহ ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে পুটখালি সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে ভারতে পাঠানো হচ্ছিল বলে বিজিবি জানায়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, আটকদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং একজন শিশু রয়েছে।
তাদের বাড়ি নড়াইল, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায়।
দুপুরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
তিনি আরো বলেন, দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, এ ঘটনায় পোর্ট থানার একটি মামলা হয়েছে।
