২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ অটোরিকশা ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কালিয়াহারিপুর ইউনিয়নের তেতুঁলিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের তেতুঁলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মোতালেব হোসেন (৩২), শহরের মাছিমপুর মহল্লার মার্কাস মসজিদ সংলগ্ন সোলেমান হোসেনের ২ ছেলে সুরুজ মিয়া (২২) ও বাবু (৩২), কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের ইসরাইল হোসেনের ছেলে সুমন মিয়া (৩২), তার স্ত্রী জোৎসনা (২৮) ও একই এলাকার হায়দার আলীর ছেলে আলম (৩০)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, রাজশাহী শহরের ভাটাপাড়া এলাকার একটি ব্যাটারি চালিত আটোরিকশা ৩০ অক্টোবর রাজশাহী ভাড়া নেয়ার কথা বলে ছিনতাই করা হয়।

তাদের একজনের সঙ্গে মুঠোফোনে কথা বলার পর টাকার বিনিময়ে অটোরিকশাটি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলে ফাঁদ পেতে তাদেরকে আটক করা হয়।

আটকের সময় ছিনতাই হওয়া আটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।