২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩১৫৫ জন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৩ এর প্রথম দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডে তিন হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 08:35 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে দুইজনকে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে দিনাজপুরে একজন এবং গাইবান্ধায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষা দিতে আসেনি তিন হাজার ১৫৫ জন।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৭৮ হাজার ৪৮২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয় বলে জানান তিনি।