স্বামীর হাতে স্ত্রী খুন
চাঁদপুরের কচুয়ায় উপজেলায় এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ২টায় কচুয়া থানা পুলিশ উপজেলার করইশ গ্রামের একটি ধান ক্ষেত থেকে রুমা আক্তারের (১৮) লাশ উদ্ধার করে।
এ ঘটনায় রুমার স্বামী ফখরুল ইসলাম (২৫) ও তার দুই বন্ধু সায়েম ও শরীফকে আটক করেছে পুলিশ। ফখরুল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
রুমার হাত পেছন দিকে বাধা এবং বুকে ও উরুতে আঘাতের চিহ্ন রয়েছে।
রুমার বাড়ি কুমিল্লার কোর্টবাড়ি এলাকায়। তবে তারা কচুয়া উপজেলার করইশ গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকছে।
গত ৩ দিন ধরে রুমা নিখোঁজ থাকার প্রেক্ষিতে পুলিশ ফখরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের কথা স্বীকার করে লাশের সন্ধান দেয়।
এ হত্যাকাণ্ডে তার সঙ্গে আরো চারজন ছিল বলেও ঘাতক স্বামী ফখরুল ইসলাম (২৫) স্বীকার করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় রুমার বড় ভাই শরীফ হোসেন কচুয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
