২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্যক্তকারী যুবকের ৬ মাসের সাজা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়েরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি গোলাম কিবরিয়া।

সাজাপ্রাপ্ত কাছেদ মোল্লা (২২) উপজেলার পাঁচুড়িয়া গ্রামের হালিম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত কাছেদ।

এ বিষয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো প্রতিকার না পেয়ে বুধবার ওই ছাত্রীর ভাই ইউএনও-র কাছে লিখিত অভিযোগ দেন।

এরপর সকালে কাছেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়া হয়।

সাজার আদেশের পরপরই কাছেদকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।