ঢাকা জেলা পরিষদের প্রশাসকের গাড়িতে হামলা
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার গাড়িতে হামলায় চালক আহত হয়েছেন। গাড়িতেও ভাংচুর করা হয়েছে।
বুধবার মধ্যরাতে সাভারের বিশমাইল-জিরাবো সড়কের কুটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ হামলা হয়।
দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। তখন চালক দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে।
হামলায় চালক সাইফুল ইসলাম আহত হয়েছেন বলে জানান তিনি।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের একান্ত সহকারী মো. শাহাবুদ্দিন আশুলিয়া থানায় একটি জিডি করেছেন।
“বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে,” বলেন ওসি।
জামায়াতে ইসলামী ও বিএনপির লোকজন এ হামলা চালিয়ে খাকতে পারে বলে মন্তব্য
করেন হাসিনা দৌলা।
