চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক লেগুনা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চার জন।
শিবগঞ্জ থানার এসআই মহসিন আলী জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের সহাড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম (৪৩) উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরতনগর গ্রামের নুরতাজ আলীর স্ত্রী। আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
