২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের ধাওয়া

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বুধবার দুপুরে উপজেলার মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  হরতাল সমর্থকরা মাদামবিবির হাট এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময়  বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।